× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম

আপডেট: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম

ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন
২০০৩ সাল থেকে সরকারি সিডস্টোর ভবনটি ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাতটি গ্রামের মাঝামাঝি অবস্থানে হওয়ায় কেন্দ্রটি নারী, বয়স্ক ও সাধারণ ভোটারদের জন্য সহজে যাতায়াতযোগ্য। দীর্ঘদিন ধরে কোনো ধরনের বড় ধরনের সমস্যা ছাড়াই এখানেই ভোট দিয়ে আসছেন তারা।


দীর্ঘ ২৪ বছর ধরে ব্যবহৃত ভোটকেন্দ্র সরিয়ে নেওয়ার উদ্যোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাত গ্রামের বাসিন্দারা। বর্তমান স্থানে ভোটকেন্দ্রটি বহাল রাখার দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছেন তারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি সিডস্টোর ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাত গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা বর্তমান ভোটকেন্দ্রটি আগের স্থানেই রাখার দাবি জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, ২০০৩ সাল থেকে সরকারি সিডস্টোর ভবনটি ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাতটি গ্রামের মাঝামাঝি অবস্থানে হওয়ায় কেন্দ্রটি নারী, বয়স্ক ও সাধারণ ভোটারদের জন্য সহজে যাতায়াতযোগ্য। দীর্ঘদিন ধরে কোনো ধরনের বড় ধরনের সমস্যা ছাড়াই এখানেই ভোট দিয়ে আসছেন তারা।

সম্প্রতি সরকারি সিডস্টোর ভবনের পরিবর্তে ৬ নম্বর ওয়ার্ডসংলগ্ন ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থানান্তরের উদ্যোগের কথা জানতে পারেন স্থানীয়রা। এরপর থেকেই এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, প্রস্তাবিত ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৫ নম্বর ওয়ার্ডের একেবারে প্রান্তবর্তী এলাকায় অবস্থিত। সেখানে ৫ নম্বর ওয়ার্ডের কোনো ভোটারের বসতবাড়িও নেই। ফলে কেন্দ্রটি সেখানে স্থানান্তর করা হলে সাত গ্রামের অনেক ভোটারকে অতিরিক্ত পথ পাড়ি দিয়ে ভোট দিতে যেতে হবে। এতে বিশেষ করে নারী, বয়স্ক, অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল ভোটারদের দুর্ভোগ বাড়বে।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আবুল বাশার, হেদায়েত খান, ফজেল হাওলাদার, সুমন ফরাজী, সাবিনা ও সুরভি সাহেদাসহ অনেকে। বক্তারা বলেন, ভোটারদের সুবিধা ও দীর্ঘদিনের বাস্তবতা বিবেচনা করে সরকারি সিডস্টোর ভবনেই ভোটকেন্দ্র বহাল রাখা উচিত।

এদিকে ভোটকেন্দ্রটি বহাল রাখার দাবিতে গত ৩০ জুলাই মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন ৫ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা। আবেদনে তারা উল্লেখ করেন, সরকারি সিডস্টোর ভবনটি সাতটি গ্রামের মাঝামাঝি হওয়ায় ভোটারদের জন্য অত্যন্ত সুবিধাজনক। বিপরীতে ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ওয়ার্ডের প্রান্তে হওয়ায় সেখানে কেন্দ্র স্থানান্তর করা হলে ভোটারদের যাতায়াতে ভোগান্তি তৈরি হবে।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন,ভোটকেন্দ্র স্থানান্তরের বিষয়ে উভয় পক্ষের লোকজন আবেদন করেছেন। তাদের নিয়ে গণশুনানিও হয়েছে। তবে শুনানিতে সন্তুষ্ট না হয়ে বিভাগীয় শহরে পুনরায় তদন্তের জন্য আবেদন করা হয়েছে।

মন্তব্য করুন

  • শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

    শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

  • ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

    ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

  • শিবচরে ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খানের পিতার ২য় মৃত্যুবার্ষিকী পালন

    শিবচরে ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খানের পিতার ২য় মৃত্যুবার্ষিকী পালন

  • মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

    মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

    শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

    শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

সব খবর

  • শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

    শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

  • ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

    ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team